অব্যাহত ৪৪ বছরের ধারা, মেয়েদের রিলেতে সোনা ভারতের
রিলেতে বিদ্যার ফিনিশ
ভারতীয় দলের এই চার সোনার মেয়ের মধ্যে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের রসায়ন ছিল দেখার মতো। প্রথম দুই লেগে কিরণ পাহাল ও প্রাচী দলকে ভালো শুরু দেন। এরপর ব্যাটন হাতে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লড়াই করেন অভিজ্ঞ এমআর পূভাম্মা। ২০১৪ এবং ২০১৮ এশিয়ান গেমসের সোনাজয়ী এই অ্যাথলিট নাগোয়াতেও নিজের তৃতীয় রিলে স্বর্ণপদক নিশ্চিত করেন। আর অ্যাঙ্কর লেগে সমস্ত চাপ সামলে সবার আগে ফিনিশিং লাইন পার করান চলতি এশিয়াডের সেনসেশন বিদ্যা রামরাজ।
বিদ্যা এর আগে মিক্সড ৪x৪০০ মিটার রিলেতে রুপো এবং ৪০০ মিটার হার্ডলসে কিংবদন্তি পিটি ঊষার ৪২ বছরের জাতীয় রেকর্ড চূর্ণ করে ব্রোঞ্জ জিতেছিলেন। রিলেতে এই সোনা জয়ের সঙ্গে তিনি গুলবীর সিংয়ের পাশাপাশি এক আসরে পদকের ত্রিমুকুট জয়ী অ্যাথলিটদের তালিকায় নাম লেখালেন।