Nandigram-এর BJP প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেসের দায়ের করা মামলা খারিজ হাইকোর্টে, কী বললেন হাসিরানি রথ?
নন্দীগ্রামের বিধানসভার উপনির্বাচনে স্বস্তির হাওয়া বিজেপি শিবিরে। হাসিরানি রথের মনোনয়নপত্রের হলফনামায় তথ্যগত জটিলতা ও গড়মিলের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কংগ্রেস। মঙ্গলবার সেই মামলা হাইকোর্টে উঠলে বিচারপতি তা খারিজ করে দেন। হাইকোর্টের এই নির্দেশের পরে নন্দীগ্রামের খোদামবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা, পাথুরিয়া ও মনোহরপুর এলাকায় জোরকদমে প্রচার সারলেন তিনি।