দক্ষিণ কোরিয়া মাতালেন পুরুলিয়ার আট ছৌ শিল্পী
এই সময়, পুরুলিয়া: কথা ছিল একটি ছৌ পালা দেখানোর। তা শেষ হতেই বিদেশি দর্শকদের মধ্যে থেকে উঠল দাবি। আরও নাচ দেখাতে হবে। সবাই দেখতে চান পুরুলিয়ার ছৌ।
দক্ষিণ কোরিয়ার জিনদো আন্তর্জাতিক অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য সম্মেলন ও উৎসবের মঞ্চ আবার দখল নিলো বাংলার ছৌ। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর — সাংস্কৃতিক উৎসব হয় জিনদোয়। বাংলার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে সেখানে পৌঁছন পুরুলিয়ার আট ছৌ শিল্পী।