ট্রিটমেন্টের জন্য শহরে এসে দিশেহারা? পাশে ‘সনাতনী স্বাস্থ্য সেনা’ - 24 Ghanta Bangla News
Home

ট্রিটমেন্টের জন্য শহরে এসে দিশেহারা? পাশে ‘সনাতনী স্বাস্থ্য সেনা’

Spread the love

নিজেদের ‘রাষ্ট্রবাদী সংগঠন’ হিসেবে পরিচয় দেওয়া সনাতনী স্বাস্থ্য সেনার সদস্যদের মধ্যে আছেন সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং এমবিবিএস পড়ুয়ারা। সংগঠনের ন্যাশনাল চেয়ারম্যান, হৃদ্‌রোগ বিশেষজ্ঞ পিকে হাজরা জানান, হেল্পলাইনে ফোন করে সংগঠনের সদস্য হওয়ার সুযোগ থাকবে। তাঁর কথায়, ‘নতুন টোল–ফ্রি নম্বর ঘোষণা করা হবে শিগগিরই। সেখানে ফোন করলে যেমন সংগঠনের সদস্য হতে পারবেন, তেমনই হাসপাতালে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা মিলবে।’ তাঁর বক্তব্য, সংগঠনে সরকারি মেডিক্যাল কলেজের চিকিৎসকদের সঙ্গেই আছেন বেসরকারি হাসপাতালের বিভাগীয় প্রধানরা। ফলে চিকিৎসা ও হাসপাতাল নিয়ে তাঁরা রোগী ও পরিজনকে গাইড করতে পারবেন সহজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *