কেন্দ্রের পথ নেবে রাজ্য, দাবি স্কুলশিক্ষা মন্ত্রীর
এই সময়: সুপ্রিম কোর্টের নির্দেশে কর্মরত শিক্ষকদের টেট দেওয়ার বিষয়টি নিয়ে এ বার পিছু হটলেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, ‘এটা রাজ্যের কোনও বিষয়ই নয়। এটা কেন্দ্রের বিষয়। তাই কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, সেই মতো রাজ্য চলবে। আমরা অন্যান্য রাজ্যগুলির দিকেও চেয়ে আছি। এ বিষয়ে বিভিন্ন রাজ্য কী পদক্ষেপ নেয়, সে দিকে আমরা নজর রাখছি।’ আর মন্ত্রীর এই মতামত ছড়িয়ে পড়তেই শিক্ষক মহলে তীব্র হয়েছে চাকরি হারানোর আশঙ্কা।