পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, গেটের কাছে লরি আটকে গিয়ে বসে যায়। লরিটি এগোচ্ছিলও না, পিছোতেও পারছিল না। পরে ক্রেন নিয়ে লরিটিকে সরানোর চেষ্টা করা হয়। সেই সময়ে তিনটি লাইনেই ট্রেন চলাচল ব্লক করা হয়। এই মুহূর্তে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।