মণিপুরে ফের সশস্ত্র হামলায় নিহত ৩, উদ্বেগ প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

মণিপুরে ফের সশস্ত্র হামলায় নিহত ৩, উদ্বেগ প্রকাশ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Spread the love

নতুন করে হামলা

বৃহস্পতিবার হামলা চালানো হয় মায়ানমারের সীমান্তবর্তী মণিপুরের কামজং জেলার পিলং গ্রামে। সীমান্ত পার হয়ে আসা সন্দেহভাজন কুকি জঙ্গিদের গুলিতে নিহত হন চার জন। ওই হামলার ঘটনার ৭২ ঘণ্টা যেতে না যেতেই ফের হামলা চালানো হয়েছে মণিপুরে। শনিবার ওই হামলা চালানো হয় সেনাপতি জেলার কালেঞ্জাং (Kalenjang) গ্রামের প্রধানের বাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনাপতি জেলার চাওয়াইনামাই (Chaowainamai) গ্রামের রকি মাও এবং লাই শিরাফি গ্রামের কুমার পউমাই নামে দু’জনের। ওই হামলায় আহত হয়েছিলেন আদানি মানিও এবং আশিহো সানি। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আশিহো সানির মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *