‘বিগ বস’-এর ঘরে ঋতিকে ধমক সলমনের, ভাইজান বললেন…
‘বিগ বস ২০’-এর ঘরে গত কয়েকদিন ধরেই ঋতি তিওয়ারি ও কাজি তৌকিরের দ্বন্দ্ব নিয়ে আলোচনা চলছে। এ বার সেই বিতর্কের আঁচ পৌঁছল ‘উইকেন্ড কা ভার’-এ। ঋতির আচরণ এবং তাঁর ব্যবহৃত ভাষা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন সঞ্চালক সলমান খান। এমনকী, তাঁর বাবার পরিচয় নিয়েও কথা উঠল। সলমান স্পষ্ট করে জানিয়ে দিলেন, ঋতি তাঁর বাবা মনোজ তিওয়ারির পরিচয়ে পরিচিত। কিন্তু সেই পরিচয়ের দায় যেন তাঁর নিজের আচরণের উপর না পড়ে।
ক্যাপ্টেনসি টাস্কে প্রতিযোগীদের মধ্যে আয়োজন করা হয়েছিল ‘ডিস ব্যাটল’। দুই দলে ভাগ হয়ে একে-অন্যকে পের মাধ্যমে কটাক্ষ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই পর্বেই ঋতির মুখোমুখি হন উদিতি সিং। উদিতিকে সাহায্য করতে এগিয়ে আসেন কাজি তৌকির।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঋতি ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে কাজির সঙ্গেও তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়। ঝামেলার মধ্যে ঋতি কাজিকে এমন কথাও বলেন যে, তাঁর বাবা বাইরে থাকলে বিষয়টি দেখে নিতেন।’। দুই দলে ভাগ হয়ে একে অপরকে মাধ্যমে কটাক্ষ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই পর্বেই ঋতির মুখোমুখি হন উদিতি সিং। উদিতিকে সাহায্য করতে এগিয়ে আসেন কাজি তৌকির।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঋতি ব্যক্তিগত আক্রমণ এবং আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে কাজির সঙ্গেও তাঁর তীব্র বাদানুবাদ শুরু হয়। ঝামেলার মধ্যে ঋতি কাজিকে এমন কথাও বলেন যে, তাঁর বাবা বাইরে থাকলে বিষয়টি দেখে নিতেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই সলমন বলেন, ‘তুমি মনোজ তিওয়ারির মেয়ে, ডলি বিন্দ্রার মেয়ে নও।’ এর পরেই সলমন ‘বিগ বস ৪’-এর সময় মনোজ তিওয়ারি ও ডলি বিন্দ্রার পুরনো বিবাদের প্রসঙ্গ টেনে আনেন।