চিটচিটে Oil Bottle ১০ মিনিটে পরিষ্কার করার সহজ Hacks। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

চিটচিটে Oil Bottle ১০ মিনিটে পরিষ্কার করার সহজ Hacks। Ei Samay

Spread the love

ঢাকনা ও মুখের চারপাশ পরিষ্কার করুন

অনেক সময় বোতলের ভিতরটা পরিষ্কার হলেও ঢাকনা এবং বোতলের মুখের চারপাশে তেল জমে থাকে। পরে এই অংশ থেকেই তেল আবার বোতলের বাইরের গায়ে ছড়িয়ে পড়ে। তাই পরিষ্কার টিস্যু পেপার বা কিচেন টাওয়েল দিয়ে ঢাকনা, বোতলের মুখ এবং আশপাশের অংশ ভালো ভাবে মুছে নিন।

ডিশওয়াশিং লিকুইড ব্যবহার করুন

গরম জলে অল্প ডিশওয়াশিং লিকুইড মিশিয়ে সেই মিশ্রণ বোতলের ভিতরে ঢেলে দিন। কিছুক্ষণ রেখে ভালো ভাবে ঝাঁকিয়ে নিন। এতে ভিতরে লেগে থাকা তেলের আস্তরণ আলগা হবে। বোতলের মুখ বড় হলে বোতল পরিষ্কার করার ব্রাশ ব্যবহার করতে পারেন। পরিষ্কার করার পর অবশ্যই ভালো ভাবে জল দিয়ে ধুয়ে নিন।

লেবু বা সাদা ভিনিগারের জল দিয়ে রিন্স করুন

ডিশওয়াশিং লিকুইড দিয়ে পরিষ্কার করার পর জলেতে সামান্য লেবুর রস বা সাদা ভিনিগার মিশিয়ে বোতলটি আরও একবার ধুয়ে নিতে পারেন। এতে তেলের গন্ধ ও অবশিষ্টাংশ দূর করতে সাহায্য করবে। এরপর পরিষ্কার জল দিয়ে বোতলটি ভালো ভাবে ধুয়ে নিন।

পুরোপুরি শুকিয়ে নিন

বোতল ধোয়ার পর তা সম্পূর্ণ শুকিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। ভিতরে বা বাইরে জলীয় অংশ থেকে গেলে নতুন করে তেল ভরার পর তেলের গুণমান ও গন্ধে প্রভাব পড়তে পারে। তাই বোতল ভালো ভাবে শুকিয়ে নিয়ে তবেই তেল ভরুন।

বার বার চিটচিটে হওয়া আটকাবেন কীভাবে?

বোতলের মুখের নীচের অংশে মোটা টিস্যু পেপার জড়িয়ে রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখতে পারেন। তেল ঢালার সময় বাইরে বেরিয়ে আসা অতিরিক্ত তেল টিস্যু শুষে নেবে। ফলে বোতলের গায়ে তেল ছড়িয়ে পড়ার সম্ভাবনা কমবে এবং বোতলও তুলনামূলক ভাবে বেশি সময় পরিষ্কার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *