মালদায় শুভেন্দু অধিকারীর সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা - 24 Ghanta Bangla News
Home

মালদায় শুভেন্দু অধিকারীর সফর ঘিরে তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

Spread the love

আগামী ৮ অক্টোবর মালদার মানিকচক ব্লকে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সফর উপলক্ষে মানিকচক কলেজের মাঠে হেলিপ্যাড তৈরি এবং মথুরাপুর বিএসএস মাঠে জনসভার মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। নিরাপত্তা খতিয়ে দেখতে সভাস্থল ও হেলিপ্যাড পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল ও মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য। সাম্প্রতিক বন্যায় মৃত ৩ জনের পরিবারকে মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্য তুলে দিতে পারেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *