বালিতে দোকান উচ্ছেদের নোটিস, চরম অনিশ্চয়তায় বিক্রেতারা
এই সময়, বালি: নিবেদিতা সেতুর সংযোগকারী উড়ালপুলের নীচে এবং বালির ৫৪ নম্বর বাসস্ট্যান্ড লাগোয়া বেশ কিছু গুমটি দোকান, চায়ের স্টল ও অন্যান্য দোকান সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন থেকে নোটিস ধরানো হলো। দোকানদার আশঙ্কা, যে কোনও দিন হয়তো দোকান ভাঙতে বুলডোজার নামবে। ফলে চরম অনিশ্চয়তার মধ্য দিন কাটছে তাঁদের।