হকারদের জন্য ব্যবসা মার খাচ্ছে, হগ মার্কেটে নালিশ দোকানদারদের
এই সময়: ফুটপাথ জুড়ে তো তাঁরা আছেনই। আর দুর্গাপুজোর আগে হকাররা ফুটপাথ ছাপিয়ে নেমে এলেন রাস্তাতেও।
কলকাতার হকার বিধি অনুযায়ী, কালো পিচের রাস্তায় সরঞ্জাম বা পণ্যসামগ্রী রেখে কেউ বিক্রি করতে পারবেন না। অথচ সেই বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে নিউ মার্কেট, জানবাজার, চাঁদনি চক, শিয়ালদহ, কলেজ স্ট্রিট, হাতিবাগান, শ্যামবাজারের রাস্তায় অবাধে চলছে হকারদের দৌরাত্ম্য। এক সময়ে ফুটপাথের কতটা জায়গা হকারের আর কতটা পথচারীর, তা নির্ধারণ করতে পুরসভার তরফে ফুটপাথে হলুদ লাইনও এঁকে দেওয়া হয়েছিল। সেই সব দাগ মুছে গিয়ে আবারও ফুটপাথ জুড়ে এবং পিচের রাস্তার একাংশে রমরমিয়ে চলছে হকারি। নিউ মার্কেট এলাকায় হকারদের দৌরাত্ম্য নিয়ে হগ মার্কেট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তরফে কলকাতা পুলিশ ও পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে সম্প্রতি অভিযোগ জানানো হয়েছে।