সংগঠনে রদবদল, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভই - 24 Ghanta Bangla News
Home

সংগঠনে রদবদল, বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভই

Spread the love

সার্বিক ভাবে ২২ জন নেতার এই নিয়োগ নিয়ে নীতিন নবীন বলেছেন, ‘আমি আত্মবিশ্বাসী আপনারা এই দায়িত্ব সফল ভাবে পূরণ করবেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করবেন।’ অমিতাভ ফের সাধারণ সম্পাদকের (সংগঠন) দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘অমিতাভ চক্রবর্তীর দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠন আরও শক্তিশালী, গতিশীল হবে, এই প্রত্যাশা রাখি।’ রাজ্য বিজেপির অভিজ্ঞ এক নেতার কথায়, ‘সঙ্ঘে যাঁরা দীর্ঘদিন কাজ করেছেন, তাঁদের মধ্যেই থেকেই কোনও নেতাকে সাধারণ সম্পাদক (সংগঠন), যুগ্ম সম্পাদক (সংগঠন) পদে নিয়োগ করা হয়। রাজ্য এবং জাতীয় স্তরে এই রীতি বহু দশক ধরে চালু। অমিতাভর আগেও যাঁরা এই দায়িত্ব সামলেছেন তাঁরাও অতীতে সঙ্ঘে কাজ করেছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *