শহরে পা টিম ইন্ডিয়ার, ফের রো–কো ঝড়ের অপেক্ষায় তিরুবনন্তপুরম - 24 Ghanta Bangla News
Home

শহরে পা টিম ইন্ডিয়ার, ফের রো–কো ঝড়ের অপেক্ষায় তিরুবনন্তপুরম

Spread the love

এই সময়: জাপানে শ্রেয়স আইয়ারের ভারতের এশিয়ান গেমসে সোনা পাওয়ার অভিযান শুরু হচ্ছে আগামী সোমবার ২৮ সেপ্টেম্বর। তার আগেই রবিবার শুবমান গিলের ভারত তিরুবনন্তপুরমে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে। শহরে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া এবং বিরাট–রোহিতকে নিয়ে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে।

২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে খেলবে ১৪টি টিম। যে ৮টি টিম যোগ্যতা পেয়ে গিয়েছে, তাদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজ নেই। তারা এই সিরিজ়ে প্রথম দুটি ম্যাচ জিতলেও কোয়ালিফাইং পর্যায়ে খেলে মূলপর্বে যেতে হবে। এর আগে ২০২৩ সালের বিশ্বকাপে মূলপর্বে পৌঁছতে পারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুটি ম্যাচ হবে গুয়াহাটি (৩০ সেপ্টেম্বর) ও মুল্লানপুরে (৩ অক্টোবর)।

এশিয়ান গেমসের টিমে আছেন বলে ওয়ান ডে টিমে নেই শ্রেয়স আইয়ার বা জশপ্রীত বুমরা। তবে ঘটনা হলো রোহিত ও শুবমান ছাড়াও তৃতীয় ওপেনার হিসেবে টিমে রাখা হয়েছে যশস্বী জয়সওয়ালকে। মাত্র ছ’টি ওয়ান ডে খেলে দুটি সেঞ্চুরি তাঁর, কিন্তু রোহিত থাকায় প্রথম টিমে সু়যোগ হচ্ছে না। আগামী বছরের বিশ্বকাপের কথা ভেবে ব্যাকআপ ওপেনার হিসেবেই তাঁকে রাখা হয়েছে। একই সঙ্গে টিমে আছেন রুতুরাজ গায়কোয়াড়।

ভারতের ওয়ান ডে স্কোয়াড: শুবমান গিল (ক্যাপ্টেন), রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, কেএল রাহুল (ভাইস ক্যাপ্টেন), ধ্রুব জুরেল, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ়, আকিব নবি, যশস্বী জয়সওয়াল ও নমন ধীর।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে স্কোয়াড: সি হোপ (ক্যাপ্টেন), জুয়েল অ্যান্ড্রু, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, রস্টন চেজ়, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাংগু, আলজারি জোসেফ, সামার জোসেফ, ভিটেল লোয়েস, গুডাকেশ মোতি, কিমো পল, শেরফান র‌্যাদারফোর্ড, জেডেন সিলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *