বারুইপুরে ভেঙে পড়ল ট্রাফিক সিগন্যাল পোস্ট, আহত মহিলা
বারুইপুর রেলগেটের কাছে আচমকাই ট্রাফিক সিগন্যালের পোস্ট ভেঙে মাথায় পড়ে এক মহিলার। শুক্রবার এই ঘটনাটি ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন সেই মহিলা। আহতের নাম শর্মিষ্ঠা মণ্ডল নস্কর। তাঁর বাড়ি জয়নগরে। আত্মীয়ের সঙ্গে বাইকে করে বারুইপুর আদালতের দিকে যাওয়ার সময়ে পোস্টটি হঠাৎ মাটি থেকে আলগা হয়ে তাঁর মাথায় পড়ে। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হয়ে রাস্তায় অচেতন হয়ে পড়েন তিনি। পরে পুলিশ ও আরপিএফ তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।