পথ হারিয়ে টেমস নদীতে ২৫টি তিমি, ৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে কী ভাবে মিলল মুক্তি?
লন্ডনের ব্যস্ত প্রাণকেন্দ্র দিয়ে বয়ে চলেছে টেমস নদী। হঠাৎই নদীর জলে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। পথ ভুল করে শান্ত টেমস নদীতে ভেসে এসেছে বিশালাকার একদল তিমি। একটি-দু’টি নয়, গুনে গুনে ২৫টি পাইলট হোয়েল। গভীর সমুদ্রের নীল জল ছেড়ে তারা প্রায় ২০ মাইল ভিতরে ঢুকে পড়েছে। সেখানে নেই তাদের উপযুক্ত খাবার, আর নদীও তিমির পক্ষে বড্ড অগভীর। যে কোনও মুহূর্তে চড়ায় আটকে জলজ এই প্রাণীর জীবন শেষ হয়ে যেতে পারে।