দীক্ষা দেওয়ার নামে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ, সোদপুর স্টেশন থেকে গ্রেপ্তার তান্ত্রিক
তরুণীর আরও অভিযোগ, তন্ময় বিবাহিত। তাঁর ১১ বছরের সন্তানও রয়েছে। কিন্তু বিষয়টা গোপন রেখে তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন বলে অভিযোগ। পরে তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলে দাবি তরুণীর। শুধু তাই নয়, তাঁর বাবা-মাকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হয় বলেও অভিযোগ তাঁর। প্রায় ৬ মাস ধরে চলে এমন পরিস্থিতি। শেষে মা-বাবাকে পুরো বিষয়টা জানান তিনি। তার পরে উত্তরবঙ্গে নিজের বাড়ি ফিরে যান।