‘তেলগি কেলেঙ্কারির ছায়া’, টুলু মামলায় ভূমি দপ্তরের কর্মী গ্রেপ্তার হতেই তুলনা করলেন সরকারি আইনজীবী - 24 Ghanta Bangla News
Home

‘তেলগি কেলেঙ্কারির ছায়া’, টুলু মামলায় ভূমি দপ্তরের কর্মী গ্রেপ্তার হতেই তুলনা করলেন সরকারি আইনজীবী

Spread the love

বীরভূম জেলা পুলিশ এবং আদালত সূত্রে জানা গিয়েছে, পাথর পরিবহণের সরকারি রাজস্ব আদায়ের ডিসিআর বই বিলির দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ। বেআইনিভাবে রাজস্ব আদায়ের আসল সরকারি ডিসিআর (DCR) বই কওসরের হাতে তুলে দিতেন বিশ্বজিৎ। এর পর সেই আসল নম্বর ব্যবহার করে হুবহু নকল ডিসিআর বই ছাপিয়ে কোটি কোটি টাকা জালিয়াতি করা হতো। এই ঘটনাকেই আব্দুল করিম তেলগির স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে আনেন সরকারি আইনজীবী। তাঁর দাবি, তেলগি যেমন জাল স্ট্যাম্প পেপারের মাধ্যমে দেশ জুড়ে চক্র চালিয়েছিলেন, টুলু মণ্ডলও একই কায়দায় নকল ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) দিয়ে দুর্নীতি করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *