ট্রেন বুকিং এবার আরও কঠিন! ক্যাপচা প্রশ্নে এবার কষতে হবে জটিল গুন-ভাগ - 24 Ghanta Bangla News
Home

ট্রেন বুকিং এবার আরও কঠিন! ক্যাপচা প্রশ্নে এবার কষতে হবে জটিল গুন-ভাগ

Spread the love

নয়াদিল্লি: ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং পোর্টাল আইআরসিটিসি (IRCTC CAPTCHA)নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ক্যাপচা প্রশ্নের জটিলতা। সম্প্রতি একজন…

নয়াদিল্লি: ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং পোর্টাল আইআরসিটিসি (IRCTC CAPTCHA)নিয়ে সাধারণ যাত্রীদের অভিযোগ নতুন নয়। এবার সেই তালিকায় যোগ হয়েছে ক্যাপচা প্রশ্নের জটিলতা। সম্প্রতি একজন ব্যবহারকারী পিএনআর স্ট্যাটাস চেক করতে গিয়ে এমন এক গাণিতিক প্রশ্নের মুখোমুখি হন, যা দেখে নেটদুনিয়ায় হাসির রোল পড়ে যায়।

সোশ্যল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্ক্রিনশটে দেখা যায়, সাধারণ যোগ-বিয়োগের বদলে জটিল গুণ ও ভাগের হিসাব চাওয়া হয়েছে।ব্যবহারকারীটি এক্স-এ পোস্ট করে লেখেন, পিএনআর স্ট্যাটাসই তো চেক করছিলাম, মাফ করে দাও। আরেক পোস্টে তিনি বলেন, আইআরসিটিসির ক্যাপচার গণিতের প্রশ্ন এখন কঠিন হতে শুরু করেছে। প্রশ্নটি ছিল (৯৮৭৬ × ৫৪৩ − ২৪৬৮) ÷ ৪ = ? এমন হিসাব সমাধান না করলে এগোতে পারছেন না।

আরও দেখুনঃ বোনের চিকিৎসার নাম করে ভুয়ো নথি সোশ্যাল মিডিয়ায়! ১ লাখ ৫৮ হাজার আত্মস্যাৎ কিশোরের

রিফ্রেশ করে অন্য প্রশ্ন আনা গেলেও জটিলতার মাত্রা অনেককে অবাক করেছে।এই স্ক্রিনশট ভাইরাল হতেই নেটিজেনরা মজা করতে শুরু করেন। (IRCTC CAPTCHA)কেউ বলছেন, রেলওয়ে এখন যাত্রীদের জেইই পরীক্ষার জন্য প্রস্তুত করছে। কেউ বলছেন, ক্যালকুলেটর হাতে নিয়ে টিকিট চেক করতে হবে। অনেকেই মজার ছলে লিখেছেন, পুরো দেশকে ম্যাথস অলিম্পিয়াদের জন্য তৈরি করছে আইআরসিটিসি। কেউ আবার মায়ের কথা তুলে ধরেছেন সাধারণ যোগ-বিয়োগ শিখিয়েছিলাম, কিন্তু তিন অঙ্কের বিয়োগ এসে গেছে।

Advertisements


   


   

তবে সবাই স্ক্রিনশটকে সত্যি বলে মানছেন না। কিছু ব্যবহারকারী সন্দেহ প্রকাশ করেছেন যে ছবিটি এডিট করা হতে পারে। তাদের যুক্তি, সাধারণত আইআরসিটিসিতে সহজ যোগ-বিয়োগই আসে। এমন জটিল প্রশ্ন বটদের জন্য সহজ হলেও সাধারণ মানুষের জন্য কঠিন। ক্যাপচার উদ্দেশ্যই হলো বট ঠেকানো, কিন্তু মানুষকেই যদি হিমশিম খেতে হয় তাহলে সমস্যা।আইআরসিটিসি পোর্টালে ক্যাপচা নিয়ে অভিযোগ আগেও উঠেছে।

তৎকাল বুকিংয়ের সময় সার্ভার ধীরগতি, ওটিপি দেরি, পেমেন্ট ফেইলসহ নানা সমস্যা নিয়মিত শোনা যায়। ক্যাপচা লোড না হওয়া, অস্পষ্ট হওয়া বা বারবার ভুল দেখানোর অভিযোগও কম নয়। গত জুনে এক ছাত্রীর অভিযোগ শুনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন ওয়েবসাইটের কথা ঘোষণা করেছিলেন। জুলাইয়ে নতুন সাইট চালুও হয়েছে। তবু ব্যবহারকারীদের অভিজ্ঞতায় পরিবর্তন আসছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, বট ও এজেন্টদের রোধ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জরুরি। (IRCTC CAPTCHA)কিন্তু সেটা যাত্রীদের জন্য ঝামেলা হয়ে উঠলে উদ্দেশ্যই ব্যাহত হয়। সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ বা কম প্রযুক্তি-সচেতন ব্যবহারকারীরা এমন জটিল প্রশ্নে বিপাকে পড়েন। টিকিট বুকিং বা পিএনআর চেক করা সহজ হওয়া উচিত। অতিরিক্ত নিরাপত্তার নামে ব্যবহারকারী অভিজ্ঞতা নষ্ট করা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *