চণ্ডীগড়ে বাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হেড কনস্টেবলের - 24 Ghanta Bangla News
Home

চণ্ডীগড়ে বাড়ির ভিতরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হেড কনস্টেবলের

Spread the love

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিতিন চণ্ডীগড় পুলিশ সদর দপ্তরের অ্যাকাউন্টস ব্রাঞ্চে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা তাঁর ঘর থেকে গুলির শব্দ শুনতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘরে ঢুকে তারা দেখে, খাটের উপর মাথায় গুলির ক্ষত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় পড়ে রয়েছেন নিতিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ, যা থেকে গুলি চালানো হয়েছে বলে প্রাথমিক অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *