বয়স দশ না পেরোতেই তামাকের নেশা, উদ্বেগ পরিসংখ্যানে
আলোচনায় উল্লেখ করা হয়, সমীক্ষায় দেখা গিয়েছে, সিগারেট বা বিড়ি কিনতে গিয়ে যথাক্রমে ৪৫ ও ৪৭ শতাংশ স্কুল পড়ুয়া বয়সের কারণে তাদের দোকান থেকে ফিরিয়ে দেওয়ার কোনও ঘটনা আদৌ ঘটেনি বলে জানিয়েছে। অর্থাৎ, আইন থাকলেও তার প্রয়োগে ঘাটতি রয়েছে বলে বৈঠকে উঠে আসে। সিগারেট এবং অন্য তামাকজাত দ্রব্য আইন-এর ৪ ও ৬ নম্বর ধারা এবং জুভেনাইল জাস্টিস অ্যাক্ট–এর ৭৭ নম্বর ধারার আইনি সুরক্ষার কথাও আলোচনায় উঠে আসে। মন্ত-এর প্রধান কর্তা নির্মাল্য মুখোপাধ্যায় বলেন, ‘সচেতনতার পাশাপাশি আইন ও তার প্রয়োগের ফাঁক বন্ধ করতে হবে। ছোটদের জন্যে প্রয়োজন বয়স-উপযোগী যথাযথ কাউন্সেলিং ও রেফারেলের ব্যবস্থাও।’