নারীর চেহারার পরিবর্তনে নানা কটাক্ষ, কী বললেন পরিণীতি?
দিনকয়েক আগের ঘটনা। ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’-এ সলমন খান নারীদের বিশেষ করে নতুন মায়েদের শারীরিক গঠন নিয়ে নানা চর্চায় রীতিমতো ক্ষিপ্ত। এ বার সেই একই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়াও। তিনি জানিয়েছেন, মা হওয়ার পরে একজন নারীর শরীরে পরিবর্তন আসাটা ভীষণই স্বাভাবিক। তাই ওজন বৃদ্ধি, স্ট্রেচ মার্ক বা শরীরের অন্যান্য পরিবর্তন নিয়ে নেতিবাচক মন্তব্য আসাটা তাঁর কাছেও অত্যন্ত অদ্ভুত বিষয়।