Baruipur News | আইনজীবীদের উপর ডিম ছোড়ার প্রতিবাদে আদালতের গেট বন্ধ করে বিক্ষোভ - 24 Ghanta Bangla News
Home

Baruipur News | আইনজীবীদের উপর ডিম ছোড়ার প্রতিবাদে আদালতের গেট বন্ধ করে বিক্ষোভ

Spread the love

আইনজীবীদের উপর ডিম ছোড়া এবং আদালত চত্বরে বিশৃঙ্খলার ঘটনার প্রতিবাদে বুধবার বারুইপুর আদালতের প্রবেশদ্বার বন্ধ করে আন্দোলনে নামেন আইনজীবীরা। সকাল থেকে পুলিশ ও প্রিজন ভ্যানও আদালত চত্বরে ঢুকতে দেওয়া হয় না বলে জানা যায়। প্রসঙ্গত, মঙ্গলবার বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে। পাশাপাশি দফায় দফায় আইনজীবীদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *