৩ লক্ষ টাকা ছুঁয়ে ফেলবে সোনার দাম? কী বলছে পূর্বাভাস?
কেন এতটা বাড়তে পারে সোনার দাম?
Christopher Wood-এর যুক্তি অনুযায়ী আর্থিক অনিশ্চয়তা, সুদের হারের অঙ্ক, আমেরিকার আর্থিক পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক ডামাডোলের কারণে সোনার দাম বাড়তে পারে। তাঁর মতে, ভবিষ্যতে যদি ক্রেডিট কন্ডিশন খারাপ হয়, AI নির্ভর পরিকাঠামো খরচের ধাক্কা আসে। তাহলে তার প্রভাবে বাজারে monetary easing-এর প্রত্যাশা তৈরি হতে পারে। এছাড়াও, সুদের হার কমলে বা স্টকের বাজারে ডামাডোল হলে সোনায় বিনিয়োগ বাড়তে থাকে, দামও ওঠে তাল মিলিয়ে। ক্রিস্টোফার উড মনে করেন, AI investment boom-এ ধাক্কা লাগলে এবং আমেরিকার অর্থনীতিতে চাপ বাড়লে বিনিয়োগকারীরা আবার নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে পারেন। সেক্ষেত্রে আবার দাম বাড়তে পারে সোনার।