মোবাইলের টেম্পার্ড গ্লাস কেনেন? ২০২৭ থেকে বদলে যাচ্ছে নিয়ম, এ বার বসতে হবে পরীক্ষায় - 24 Ghanta Bangla News
Home

মোবাইলের টেম্পার্ড গ্লাস কেনেন? ২০২৭ থেকে বদলে যাচ্ছে নিয়ম, এ বার বসতে হবে পরীক্ষায়

Spread the love

কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে?

২১ সেপ্টেম্বর জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি গুডস (রিকোয়্যারমেন্ট অফ কম্পালসরি রেজিস্ট্রেশন) অর্ডার, ২০২১’-এর আওতায় স্মার্টফোনের স্ক্রিন প্রোটেক্টরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পণ্যটিকে নির্দিষ্ট ভারতীয় মান—IS 19348:2025 মেনে চলতে হবে। এর ফলে স্মার্টফোনের টেম্পার্ড গ্লাস কেনার খরচ অনেকটাই বেড়ে যাবে বলে শিল্পমহলের ধারণা।

কেন্দ্রের এই সিদ্ধান্তে এক দিকে যেমন বাজারে নিম্নমানের স্ক্রিন প্রোটেক্টর বিক্রি কমার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই দেশে তৈরি এই শিল্পের জন্য নতুন বাজারের দরজাও খুলে যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে। সরকারি বাধ্যতামূলক মানদণ্ডের আওতায় আসা পণ্যের তালিকায় এটি ৬৬তম সংযোজন। এই তালিকায় ইতিমধ্যেই স্মার্টফোন, ল্যাপটপ, মোবাইল ও ল্যাপটপ চার্জার, এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, প্রিন্টার, সেট-টপ বক্সের মতো একাধিক বৈদ্যুতিন পণ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *