অন্নপূর্ণার টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিস ঘেরাও ডোমজুড়ে
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ হাওড়ার ডোমজুড়ে। বিক্ষোভকারীদের দাবি, যোজনার আওতায় থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাঁরা টাকা পাচ্ছেন না তাঁরা। একাধিকবার প্রশাসনের কাছে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। এর পরেই ডোমজুড় বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত সমস্যার সমাধান করে বকেয়া টাকা দেওয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।