চলতি বছরের শেষেই মেট্রো রেলের যাত্রীদের জন্যে আসতে চলেছে বড় সুখবর। অরেঞ্জ লাইনে এ বার বেলেঘাটা থেকে আইটি সেন্টার (সল্টলেক সেক্টর ফাইভ) স্টেশন পর্যন্ত গড়াচ্ছে মেট্রোর চাকা। এতদিন ধরে চিংড়িঘাটা মোড়ে থমকে থাকা কাজ শেষ। লাইন বসানোর পর সফলভাবে হলো পুশ ট্রলি টেস্ট।