Indian Army: ইঞ্জিন বন্ধ থাকলেও সচল থাকবে ভারতীয় সেনার ট্যাঙ্ক, ৫৮৬ কোটির চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের | Indian Army to Get Indigenous APUs for T 72, T 90 Tanks as Defence Ministry Signs Rs 586 Crore Deal - 24 Ghanta Bangla News
Home

Indian Army: ইঞ্জিন বন্ধ থাকলেও সচল থাকবে ভারতীয় সেনার ট্যাঙ্ক, ৫৮৬ কোটির চুক্তি প্রতিরক্ষা মন্ত্রকের | Indian Army to Get Indigenous APUs for T 72, T 90 Tanks as Defence Ministry Signs Rs 586 Crore Deal

Spread the love

নয়া দিল্লি: ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের। টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য অক্সিলারি পাওয়াার ইউনিট বা APU সংগ্রহে ৫৮৬ কোটি টাকার চুক্তি স্বাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক। দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্টোলস প্রাইভেট লিমিটেডের(Accurate Industrial Controls Private Limited)-এর সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।

ট্যাঙ্কের ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট, গান স্ট্যাবিলাইজেশন সিস্টেম-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে বিদ্যুৎ সরবরাহের বিকল্প উৎস হিসেবে কাজ করে এই APU। ফলে ট্যাঙ্কের মূল ইঞ্জিন চালু না রেখেও প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই APU সেনাবাহিনীর মেকানাইজড ফর্মেশনের অপারেশনাল প্রস্তুতি, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা আরও বাড়াবে। এই চুক্তির মাধ্যমে সাঁজোয়া প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ সাব-সিস্টেমে দেশীয় প্রযুক্তির ব্যবহার আরও বাড়ল। পাশাপাশি Make-II উদ্যোগের আওতায় শিল্পনির্ভর গবেষণা ও উন্নয়ন থেকে সরাসরি উৎপাদন ও সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির পথও আরও শক্তিশালী হল।

প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্য পূরণ এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পকে আরও সক্ষম করে তোলার ক্ষেত্রে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে প্রতিরক্ষা মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *