২৮ বছরের রাজনৈতিক জীবন, ব্যবধান বাড়াতে চান হাসিরানি
চঞ্চল প্রধান, নন্দীগ্রাম
হাসিরানি জানেন তিনি জিতবেন। কারণ, কেন্দ্রের নাম নন্দীগ্রাম। আর রাজ্যে ক্ষমতায় বিজেপি।
সে অর্থে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরে এই প্রথম রাজ্যে ভোট। তার উপরে পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের জেলা। নন্দীগ্রাম তাঁর নিজের গড় বলেই খ্যাত। সেখানকার মানুষদের দাবি, নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপির প্রতীকে একটি ‘তুলসি গাছ’–কে দাঁড় করিয়ে দিলে সে–ও জিতে যাবে। হাসিরানি রথ তাই প্রচারে বলছেন, জেতা নয়, জয়ের ব্যবধান বাড়ানোই এখন মূল কাজ।