ভোটের দিন ‘খুন’ হতে পারেন, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবীরের
হুমায়ুন কবীর বলেন, ‘আমার শেষ দিন হতে পারে ৬ অক্টোবর। কিন্তু একটা মুসলমান বুথে ভোট লুঠ করতে দেব না। আমার উপর গুলি চললে চলবে, আমি নিহত হব। কিন্তু আমি রুখব। মুসলমান সমাজকে বলব, তাঁদের ভোট দিতে যদি পুলিশ বাধা দেয়, কোনও গুন্ডা বাধা দেয়, আমি হুমায়ুন কবীর ময়দানে থাকব।’ প্রাণহানির আশঙ্কা করছেন? হুমায়ুন কবীর বলেন, ‘হতে পারে, কোচবিহারে তো কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়েছিল।’ তাঁর পাল্টা তোপ, ‘যদি কেউ গুলি চালায়, আমিও মোকাবিলা করব।’