তদন্তে নেমে বড় দুর্নীতির হদিশ, রাম মন্দিরে চুরির ১০৫টি ঘটনার সন্ধান পেল SIT
এ যেন কেঁচো খুঁজতে গিয়ে কেউটের খোঁজ।
অযোধ্যার রাম মন্দিরের অনুদান চুরির অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই তদন্তে জন্য গঠন করা হয়েছিল বিশেষ তদন্ত দল (SIT)। আর ওই অনিয়মের ঘটনা তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্ত দল (Special Investigation Team) বড় ধরনের দুর্নীতির হদিশ পেয়েছে। ওই মন্দিরে অন্তত ১০৫টি চুরির ঘটনা ঘটেছে বলে খোঁজ পেয়েছে সিট। সূত্রের খবর, এই নিয়ে চার্জশিটও পেশ করতে চলেছে সুপ্রিম কোর্ট-র নির্দেশে গঠিত বিশেষ তদন্ত দল। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে এই চার্জশিট জমা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে সিট।
বিস্তারিত আসছে…