এশিয়ান গেমসে ইতিহাস, MMA-তে ব্রোঞ্জ ভারতের সুচিকার - 24 Ghanta Bangla News
Home

এশিয়ান গেমসে ইতিহাস, MMA-তে ব্রোঞ্জ ভারতের সুচিকার

Spread the love

ম্যাচ হেরে কান্না

সোমবার সেমিফাইনালের গুরুত্বপূর্ণ বাউটে সিঙ্গাপুরের হুই হুন তেও-এর মুখোমুখি হয়েছিলেন সুচিকা। ম্যাচে দুই ফাইটারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে। সময়ের সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বীই ক্লান্ত হয়ে পড়েন এবং পাঞ্চ কিংবা কিকের নিখুঁত সংযোগ ঘটিয়ে কেউই চূড়ান্ত আঘাত হানতে পারছিলেন না। ম্যাচ গড়ায় অতিরিক্ত রাউন্ডে। সেখানেই স্নায়ুর চাপ ও শারীরিক অবসাদের লড়াইয়ে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েন সুচিকা। জয় নিশ্চিত হতেই সিঙ্গাপুরের তেও যখন ফাইনালে ওঠেন, তখন কোচের বুকে মাথা গুঁজে কাঁদতে দেখা যায় সুচিকাকে।

এর আগে কোয়ার্টার ফাইনালে মঙ্গোলিয়ার আলতানচিমেগ বাইগালমার বিরুদ্ধে চোখধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়েছিলেন সুচিকা। ২-০ ব্যবধানে ম্যাচ জিতেই তিনি দেশের জন্য পদক নিশ্চিত করে ফেলেছিলেন। শুটিং রেঞ্জ থেকে আসা তিনটি রুপোর পর সুচিকার এই ঐতিহাসিক ব্রোঞ্জের সৌজন্যে চলতি এশিয়ান গেমসে ভারতের সামগ্রিক পদকসংখ্যা চার-এ পৌঁছে গেল (পুরুষদের শুটিংয়ে সিঙ্গলসের রেজাল্ট বাদ দিয়ে)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *