Humayun Kabir | ফের চাঞ্চল্যকর মন্তব্য হুমায়ুন কবীরের
বহরমপুর থানায় হাজিরা দিতে যাওয়ার আগে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বহরমপুরের ফ্ল্যাটে সাংবাদিক বৈঠকে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, উপনির্বাচনের দিন তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে। হুমায়ুন কবীরের দাবি, ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচনের দিন ভোট লুট হতে পারে, সেই কারণেই তাঁর উপর হামলা হতে পারে। ঠিক কী বললেন তিনি দেখুন ভিডিয়োতে।