শুক্র-রাহুর প্রভাবে কেন ভাইরাল? Ei Samay
বলিউড থেকে টলিউড, রাজনীতিক থেকে সাধারণ মানুষ, নেতা-মন্ত্রী, ৮ থেকে ৮০ সকলেই মেতেছেন 1980s AI Photo Trend-এ। নিজের ছবি AI-কে দিয়ে চলছে নিজেকে ৮০’র দশকের লুক তৈরি করা। চুলের স্টাইল থেকে শিফন শাড়ি, বব কাট প্যান্ট, রেট্রো লাইটিং, যেন এক ঝটকায় ফিরে গিয়েছেন ১০৮০-তে। এই ট্রেন্ড বিশেষ করে জনপ্রিয় হয়েছে তাঁদের মধ্যে, যাঁদের সেই সময় জন্মই হয়নি। কেউ কেউ আবার সত্যিই ৮০-র দশকের ছবি পোস্ট করে ট্রেন্ডে যোগ করেছেন নতুন মাত্রা। কিন্তু হঠাৎ কেন এই ট্রেন্ড? কখনও ভেবে দেখেছেন? ব্যাখ্যা কিন্তু রয়েছে জ্যোতিষশাস্ত্রে। নেপথ্যে রয়েছে দুই শক্তিশালী গ্রহের প্রভাব শুক্র এবং রাহু।
ট্রেন্ডের নেপথ্যে জ্যোতিষশাস্ত্রের কী প্রভাব?
গত ১১ সেপ্টেম্বর শুক্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সৌন্দর্য, বিলাসিতা, শৌখিনতার প্রতীক গ্রহ হিসেবে দেখা হয়। নিজের Retro লুকের ছবি তৈরি করা, তা পোস্ট করা সেই শৌখিনতা এবং সৌন্দর্যের প্রতি ভালোবাসার অংশ।
অন্যদিকে, স্বাতী নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, যাকে প্রযুক্তি, নতুন পরীক্ষা-নিরীক্ষা এবং বিভ্রমের প্রতীক হিসেবে দেখা হয়। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দুই গ্রহের বিশেষ প্রভাব কাজ করছে। কী ভাবে? একটু বুঝিয়ে বলা যাক…
1980s Photo Trend-এ কী হচ্ছে?
নিজের সাধারণ ছবি AI চ্যাটবটের সাহায্যে ১৯৮০-র দশকের মতো করে তোলা হচ্ছে। মুখ এক থাকলেও বদলে যাচ্ছে পোশাক, চুলের স্টাইল, আলো, ব্যাকগ্রাউন্ড এবং ছবির রং। কোথাও ছবি পুরোনো Bollywood Poster-এর মতো, আবার কোথাও মনে হচ্ছে পারিবারিক অ্যালবাম থেকে পাওয়া ছবি। হালকা ফ্যাকাশে রং, Film Camera-এর মতো Grain এবং হলুদাভ আলো এই লুককে আরও আকর্ষণীয় করে তুলছে।