মছলন্দপুরের খাবারের দোকানে বাসি ও ছত্রাক পড়া খাবার বিক্রির অভিযোগ
উত্তর ২৪ পরগনার মছলন্দপুরে এক স্বনামধন্য বেকারির আউটলেটের বিরুদ্ধে বাসি ও ফাঙ্গাস যুক্ত খাবার বিক্রির অভিযোগ। গোবরডাঙা নকপুল ফার্মগেটের মাঠে আয়োজিত মহিলা ফুটবল টুর্নামেন্টের অতিথিদের জন্যে ওই আউটলেট থেকে ২০ প্যাকেট খাবার কেনা হয়েছিল। অভিযোগ, অতিথিদের ১৮ প্যাকেট খাবার পরিবেশনের পরে বাকি ২টি প্যাকেটের ভেতর দেখা যায় পচা ও ফাঙ্গাস ধরা খাবার। ক্লাব সদস্যরা বিল-সহ খাবার ফেরত দিতে গেলে আউটলেটের কর্মীরা অভিযোগ মানতে অস্বীকার করেন।