পঞ্চায়েতের অচলাবস্থা নিয়ে কড়া বার্তা দিলেন Dilip Ghosh - 24 Ghanta Bangla News
Home

পঞ্চায়েতের অচলাবস্থা নিয়ে কড়া বার্তা দিলেন Dilip Ghosh

Spread the love

পঞ্চায়েতের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত ও অচলাবস্থা রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বিভিন্ন পঞ্চায়েতে অনাস্থা, প্রধানদের ইস্তফা কিংবা কাজে গড়িমসির জেরে থমকে যাচ্ছে উন্নয়নের কাজ। সেই কারণেই এ বার কড়া বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, কোনও প্রধান যদি টানা ১৫ দিন কাজে অনুপস্থিত থাকেন, তবে সেখানে সরাসরি প্রশাসক বসিয়ে দেওয়া হবে। উন্নয়নের কাজে কোনও রাজনৈতিক বাধা বরদাস্ত করা হবে না জানিয়ে বিধায়কদেরও দ্রুত সমস্যা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পরিস্থিতি নিয়ে আর কী কড়া নির্দেশ দেওয়া হলো? দেখুন দিলীপ ঘোষের বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *