গ্যালিফ স্ট্রিটের পোষ্য হাট বন্ধ, বহু প্রাচীন এই হাট
গ্যালিফ স্ট্রিটে পোষ্য হাট বন্ধ
গ্যালিফ স্ট্রিটে প্রত্যেক রবিবার পশু, পাখি, মাছ, ফুল, গাছের পসার নিয়ে বসেন ব্যবসায়ীরা। পাখি, কুকুর এই হাট থেকে কিনে নিয়ে যান অনেকেই। তবে অভিযোগ, এই হাটে অবাধে নিষিদ্ধ বন্যপ্রাণী ও পাখি কেনাবেচা করা হয়। মোটা টাকার বিনিময়ে সেই ব্যবসা চলে। ২০২০ সালে এ সংক্রান্ত একটি স্বতঃপ্রণোদিত মামলা শুরু করেছিল কলকাতা হাইকোর্ট। ২০২১ এবং ২০২২ সালে ধারাবাহিক নির্দেশ ও অন্তর্বর্তী স্থগিতাদেশের পরে দীর্ঘ বিরতি শেষে নতুন প্রধান বিচারপতি যোগ দেওয়ার পরে ফের চলতি সপ্তাহে মামলার শুনানি হয়।