অক্ষয় কুমারের নাম পরিবর্তনের পিছনে লুকিয়ে কোন রহস্য?
অভিনেতা বলেন, ‘মহেশ ভাটের ‘আজ’ ছবিতে আমি ৮ সেকেন্ডের একটি চরিত্রে অভিনয় করেছিলাম। আমার কাজ ছিল অভিনেত্রীকে মার্শাল আর্ট শেখানো। প্রধান অভিনেতা ছিলেন কুমার গৌরব। ছবিতে তাঁর নাম ছিল ‘অক্ষয়’, যা আমার খুব ভালো লেগেছিল এবং এটিই ছিল আমার প্রথম ছবি। এর পরেই আমি আমার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিই।’ তার পরে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অভিনেতা বলিউডের অক্ষয় কুমার হয়ে ওঠেন। আজ তাঁর নাম শুধু ভারতে নয়, বিদেশেও সমান ভবে জনপ্রিয়।