শান্তিপুর হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ভিতরে ন্যায্য মূল্যের ওষুধের দোকান। সেখানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ। শনিবার সকালে তুমুল অশান্তি এই ঘটনা ঘিরে। দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন। অন্যদিকে দোকানের কর্মীদের দাবি, হাসপাতাল সুপার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে লিখিত ভাবে দোকান বন্ধের কোনও নির্দেশ আসেনি। সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতেই আপাতত দোকান বন্ধ রাখা হয়েছে।