মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত রাধাষ্টমী মহোৎসব
নদিয়ার মায়াপুর ইসকনে মহাসমারোহে পালিত হল রাধাষ্টমী মহোৎসব। শ্রীমতি রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে উঠল মায়াপুর ইসকন চত্বর। বিশেষ পুজো, প্রার্থনা ও রাধারানী বন্দনার মাধ্যমে পালিত হল দিনটি। উৎসবকে কেন্দ্র করে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেখুন উৎসবের বিশেষ মুহূর্তগুলি Ei Samay-এর প্রতিবেদনে।