নিজেরই রেজিস্ট্রেশনের ঠিক নেই, সেই সায়দুল আবার ডাক্তার তৈরির কারিগর? সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য
টাকা দিয়ে ডাক্তারি ডিগ্রি। এমডি রেডিওলজি থেকে শুরু করে মাস্টার অফ সার্জারি বা অর্থপেডিকের ডিগ্রি পাওয়াও কোনও ব্যাপার নয়। শিক্ষাগত যোগ্যতা না-ই বা থাকুক, টাকা আছে তো? পূর্ব বর্ধমানের শেখ সায়দুল হক, উত্তর ২৪ পরগনার জুলফিকার মণ্ডলদের ঘটনা সামনে আসার পরে উঠছে এমনই অভিযোগ। অভিযোগ উঠছে, বহু ভুয়ো চিকিৎসক চিকিৎসা করছেন জেলায় জেলায়। ‘অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম’ চায় সিআইডি তদন্ত হোক। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই পাঁচজন ভুয়ো চিকিৎসকের নাম এসেছে, তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করেছে কাউন্সিল। বর্ধমানের শেখ সায়দুল হক, উত্তর ২৪ পরগনার জুলফিকার মণ্ডলের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ইউনুস হাসান, উত্তম মাইতি ও হাফিজুর হালদারের নাম রয়েছে এই তালিকায়।