দীর্ঘমেয়াদি লগ্নির পরিকল্পনা থাকলে নজর রাখতে হবে এই ৪ মিউচুয়াল ফান্ডে - 24 Ghanta Bangla News
Home

দীর্ঘমেয়াদি লগ্নির পরিকল্পনা থাকলে নজর রাখতে হবে এই ৪ মিউচুয়াল ফান্ডে

Spread the love

দীর্ঘমেয়াদে মিউচুয়াল ফান্ড বাছাইয়ের ক্ষেত্রে শুধু অতীতের রিটার্ন দেখলেই হয় না। একটি ফান্ড তার নির্দিষ্ট বেঞ্চমার্ককে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটা পিছনে ফেলতে পেরেছে, সেই রিটার্নের জন্য কতটা ঝুঁকি নিয়েছে এবং ফান্ড পরিচালনার ধারাবাহিকতা কেমন— এই বিষয়গুলিও গুরুত্বপূর্ণ। এই ধরনের কয়েকটি মাপকাঠিতে নজর রেখে এস মিউচুয়াল ফান্ড চারটি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের কথা জানিয়েছে। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই তালিকায় তৈরি করা হয়েছে।

HDFC Flexi Cap Fund

এই ফান্ড এক, দুই, তিন, পাঁচ এবং সাত বছরের প্রতিটি সময়েই তার বেঞ্চমার্ক Nifty 500 TRI-কে পিছনে ফেলেছে। এই সময়ের মধ্যে রিটার্ন দিয়েছে যথাক্রমে ৪.২৩%, ৪.৭৭%, ১৬.৩৮%, ১৭.৮৫% এবং ১৯.৩৫%। লার্জ, মিড ও স্মল ক্যাপ সংস্থায় বিনিয়োগের সুযোগ থাকলেও ফান্ডটির ঝোঁক মূলত বড় সংস্থার দিকে।

Bandhan Large & Mid Cap Fund

এই ফান্ডও প্রতিটি সময়ের হিসাবেই তার বেঞ্চমার্ক Nifty LargeMidcap 250 TRI-কে ছাড়িয়েছে। এক, দুই, তিন, পাঁচ ও সাত বছরে রিটার্ন দিয়েছে যথাক্রমে ৭.৫৭%, ৩.০২%, ১৮.৮৯%, ১৭.১৮% এবং ২০.৭১%। লার্জ ও মিড ক্যাপ সংস্থার শেয়ারে বিনিয়োগের কারণে ফান্ডটি দীর্ঘমেয়াদি পোর্টফোলিওতে আলাদা ভূমিকা রাখতে পারে।

WOC Mid Cap Fund

চারটির মধ্যে সাম্প্রতিক সময়ের হিসাবে এই ফান্ডের রিটার্ন সবচেয়ে বেশি। এক বছরে ১৭.১৪%, দুই বছরে ১০.৭৭% এবং তিন বছরে ২২.৮৫% রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড স্কিম। একই সময়ে Nifty Midcap 150 TRI-এর রিটার্ন ছিল যথাক্রমে ১০.১৭%, ৩.৪৭% ও ১৬.৪২%। নতুন ফান্ড হওয়ার কারণে পাঁচ ও সাত বছরের তথ্য নেই।

ICICI Pru Value Fund

এই ফান্ডের সাম্প্রতিক রিটার্ন তুলনামূলক দুর্বল। এক বছরে -১.৫৯% এবং দুই বছরে -০.৫৪% রিটার্ন দিয়েছে। তবে তিন, পাঁচ ও সাত বছরে রিটার্ন যথাক্রমে ১২.৮২%, ১৫.১৬% এবং ১৯.৪৩%। ভ্যালু-ভিত্তিক বিনিয়োগের কারণে অন্য তিন ফান্ডের থেকে এর বিনিয়োগের ধরন কিছুটা আলাদা।

কীসের ভিত্তিতে এই ৪ ফান্ড বাছাই?

মূলত বেঞ্চমার্কের তুলনায় ধারাবাহিক পারফরম্যান্স, ঝুঁকির তুলনায় রিটার্ন, ফান্ডের পরিচালনার ধারাবাহিকতা এবং বিভিন্ন ধরনের বিনিয়োগের মধ্যে ভারসাম্য— এই বিষয়গুলিতে নজর দেওয়া হয়েছে। তবে অতীতের রিটার্ন ভবিষ্যতের ফল নিশ্চিত করে না। তাই বিনিয়োগের আগে ফান্ডের ঝুঁকি, খরচ, বিনিয়োগের ধরন এবং নিজের আর্থিক লক্ষ্য বিবেচনা করা জরুরি।

(এই সময় অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *