দীপাংশু শৌকিন কে? ABVP-কে রুখে আলোচনার কেন্দ্রে এই নেতা
দীপাংশু শৌকিন কে?
একাধিক প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম দিল্লির পীরাগড়হির বাসিন্দা দীপাংশু ও তাঁর পরিবার। তাঁর বাবা দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কন্ডাকটর এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। ভরত সিং কলেজ থেকে স্নাতক পাশ করে এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিস্ট স্টাডিজ়ের ছাত্র দীপাংশু। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিবারের ইচ্ছে ছিল দীপাংশু UPSC-এর প্রস্তুতি নিক। কিন্তু রাজনীতিকেই আপাতত পথ হিসেবে বেছে নিয়েছেন তিনি। তাঁর জয়ে খুশি বাবা রাকেশ শৌকিন। তিনি বলেন, ‘এটা একা দীপাংশুর জয় নয়। যাঁরা যাঁরা দীপাংশুর পাশে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন তাঁদের সবার জয়।’