এশিয়ান গেমসে ঘর নিয়ে সমস্যায়, কী জানালেন বাঙালি অ্যাথলিট প্রণতি নায়েক?
ফেসবুক পোস্ট কী জানালেন প্রণতি?
এই নিয়ে ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রণতি। সেখানে এই বাঙালি জিমন্যাস্ট বলেন, ‘কাল (বৃহস্পতিবার) রাতে ২০২৬ এশিয়ান গেমসের জন্য আমি জাপানে এসেছি। থাকার ব্যবস্থা নিয়ে কিছু সমস্যার জন্য রাতের দিকে ঘর পেয়েছি। তবে আমি আমার রুম পার্টনারের (সৃজা আকুলা) সঙ্গেই রয়েছি। ওর সঙ্গে থাকতে আমার খুব ভালো লাগছে। যা কিছু বলা হচ্ছে, ওগুলো সবই ভুল। আপনারা আমায় আশীর্বাদ করুন, আমি যেন সুস্থ ও ভালোভাবে খেলতে পারি।’ সূত্রের খবর, টেবল টেনিসের প্লেয়ার সৃজা আকুলার সঙ্গে রয়েছেন প্রণতি।