উপনির্বাচনের আগে গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী
উপনির্বাচনের আগে নন্দীগ্রামে রাজনৈতিক প্রেক্ষাপট বদল। গ্রেপ্তার নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুরোনো এক খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলার ভিত্তিতে এই গ্রেপ্তারি, তা এখনও পর্যন্ত জানা যায়নি। বিশেষ সূত্রে জানা গেছে তিনি বাড়ি বাড়ি প্রচার করছিলেন নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের রায়াপাড়া সংলগ্ন এলাকায়। বিকেল পাঁচটা নাগাদ তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।