আট বছর পর, সায়নের দৌলতে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

আট বছর পর, সায়নের দৌলতে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর ফের ক্যালকাটা ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সূচি অনুযায়ী আজ সুপার সিক্সের খেতাব নির্বাচনী ম্যাচে নেমেছিল…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: দীর্ঘ প্রতিক্ষার পর ফের ক্যালকাটা ফুটবল লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সূচি অনুযায়ী আজ সুপার সিক্সের খেতাব নির্বাচনী ম্যাচে নেমেছিল কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। এদিন সবুজ-মেরুনের হয়ে জোড়া গোল পান সাহাল আব্দুল সামাদ। এছাড়াও একটি গোল পান সায়ন বন্দোপাধ্যায়। অন্যদিকে, মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করেন লালরেমসাঙ্গা‌ এবং মহিতোষ রায়।

শেষ পর্যন্ত গোল পার্থক্যের ব্যবধানে প্রায় আট বছর পর এই খেতাব ঘরে ফিরিয়ে আনল মেরিনার্সরা। বলাবাহুল্য,‌ গ্রুপ পর্বে বেশ কয়েকটি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স থাকলেও সুপার সিক্সে প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মোহনবাগানের সিনিয়ররা। তারপর লড়াই ছিল ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে। সেখানে আশানুরূপ ফল না থাকলেও গোল পার্থক্য যথেষ্ট অ্যাডভান্টেজ করে দিয়েছিল মোহনবাগান দলকে। তারপর আজ ছিল চূড়ান্ত ফয়সালার ম্যাচ।

সেখানে একটা সময় সাহালের গোলে দল এগিয়ে থাকলেও প্রথমার্ধের শেষে দলকে সমতায় ফেরান রেমসাঙ্গা। তারপর লাল কার্ড। বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল মোহনবাগান। তার উপর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন মহামেডান অধিনায়ক। কিন্তু সেটা স্থায়ী হয়নি। ৬৯ মিনিটের মাথায় সাহালের গোলে প্রত্যাবর্তন ঘটে বাগানের। শেষ পর্যন্ত ৭৩ মিনিটের মাথায় সায়নের গোল। তারপর আর ম্যাচে ফিরতে পারেনি মহামেডান। চূড়ান্ত বাঁশি বাজার পর এই ব্যবধানেই জয় পায় মেরিনার্সরা।

Advertisements


   


   

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *