আইফোনের জন্য খুন নাবালক? কুমিল্লায় মর্মান্তিক ঘটনা - 24 Ghanta Bangla News
Home

আইফোনের জন্য খুন নাবালক? কুমিল্লায় মর্মান্তিক ঘটনা

Spread the love

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়েছিল এক নাবালক। তারপর নিখোঁজ হয়ে যায় সে। পুরো দিন নিখোঁজ থাকার পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড় থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। পুলিশের প্রাথমিক সন্দেহ, আইফোনের লোভে ওই নাবালককে খুন করা হয়েছে। দেহ মিললেও তার সঙ্গে থাকা আইফোন না মেলায় এই সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানায়, নিহত ছাত্রের নাম ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩)। সে সপ্তম শ্রেণিতে পড়ত। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত। কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে থাকত সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *