সপ্তাহের শেষ ট্রেডিংয়ে পজ়িটিভ ভাইব
সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পজ়িটিভ ওপেনিং হলো দেশের শেয়ার বাজারে। সেনসেক্স ০.১৯ শতাংশ বা ১৪৬ পয়েন্ট বেড়েছে এবং নিফটি৫০ বেড়েছে ৪০ পয়েন্ট বা ০.১৭ শতাংশ। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলিতে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে বাজার খোলার পরে। অধিকাংশ সেক্টরাল ইনডেক্সও পজ়িটিভে রয়েছে। তবে নিফটি আইটি-র পয়েন্ট কমেছে দেড় শতাংশের বেশি।