রোজ ৫০ কিলোমিটার ট্র্যাভেলই চ্যালেঞ্জ শুটারদের
তবে ওই কোচ জুড়ে দিয়েছেন, ‘ইদানীং শুটিংয়ের ক্ষেত্রে দূরের রেঞ্জে যাওয়াটাই যেন রীতি হয়ে গিয়েছে। অনেক সময়েই শুটিং রেঞ্জ থাকে শহরের বাইরে। ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসেও আমাদের প্রায় এক ঘণ্টা ট্র্যাভেল করতে হতো।’
এ সবের মধ্যেই ভারতের সামনে চ্যালেঞ্জ নতুন ও কম প্রচলিত কয়েকটি খেলায় প্রতিনিধিত্ব করা। টেকবল যেমন। বৃহস্পতিবার টেকবলে ছেলেরা গ্রুপের দুটি ম্যাচেই হেরেছেন। শুক্রবার টেকবলে মেয়েদের সিঙ্গলসের কোয়ালিফিকেশন ও রেপেচাজ রাউন্ড। মিক্সড ডাবলসের কোয়ালিফিকেশন ও রেপেচাজও আছে আজ। টেকবলে থাকে টেবল টেনিসের মতো একটি বোর্ড, যা দু প্রান্তে বাঁক খেয়ে নিচু হয়ে যায়। মাঝখানে থাকে নেট। ফুটবলের মতো বড় বল নিয়ে দু’প্রান্ত থেকে খেলা হয় পা ও মাথা দিয়ে।