‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর, এ বছর KIFF-এ বিশেষ অনুষ্ঠানের ভাবনা - 24 Ghanta Bangla News
Home

‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর, এ বছর KIFF-এ বিশেষ অনুষ্ঠানের ভাবনা

Spread the love

৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরে শীতের শহরে ১৬-২৩ পর্যন্ত চলবে সিনেমার উদযাপন। এ বছর সিনেমার এই উৎসবে একাধিক নতুন ভাবনার সংযোজন হতে চলেছে। শোনা যাচ্ছে, ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন থাকবে ফিল্ম ফেস্টিভ্যালে। অন্যদিকে বদলে যেতে পারে KIFF-এর পুরস্কারের ট্রফির নকশা।

২০২৬-এর KIFF-এ ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ পর্ব রাখার প্রস্তাব এসেছে। এই প্রস্তাবটি দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। KIFF সূত্রের খবর, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অথবা কার্টেন রেজারে বিশেষ কোরাস পরিবেশনার মাধ্যমে গানটির ১৫০ বছর পূর্তি স্মরণ করার পরিকল্পনা রয়েছে।

সূত্রের খবর, এই পরিবেশনার জন্য একটি বিশেষ দল তৈরি করা হতে পারে। গানটির ঐতিহাসিক গুরুত্বের কথা মাথায় রেখে অনুষ্ঠানটি সাজানোর কথা ভাবা হয়েছে। তবে কারা সেই উপস্থাপনে অংশ নেবেন, কে সঙ্গীত পরিচালনা করবেন, মহড়া কী ভাবে হবে—কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংস্থাগুলির সঙ্গে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

এই আয়োজনের পাশাপাশি KIFF-এর পুরস্কারের ট্রফির নকশা বদলানোর প্রস্তাব দিয়েছেন। বর্তমানে KIFF-এর প্রতিযোগিতামূলক বিভাগের পুরস্কারের ট্রফিতে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের অবয়ব। ২০১৪ সালে চলচ্চিত্র উৎসবটি প্রতিযোগিতামূলক রূপ নেওয়ার সময় এই নকশাটি চালু হয়েছিল। টালিগঞ্জের বিধায়কের মতে, বর্তমান ট্রফিতে রয়্যাল বেঙ্গল টাইগারের দাঁত ও গর্জনরত মুখভঙ্গি কিছুটা আগ্রাসীমনে হতে পারে। সেই কারণেই তিনি ট্রফির বর্তমান নকশা বদলের কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *